২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌতম সাহা বললেন, কেন অপু বিশ্বাসকে বাদ দিয়েছেন

শেয়ার করুন

ফ্যাশন দুনিয়ার পরিচিত কোরিওগ্রাফার গৌতম সাহা এখন আর চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি বলেন, “অপুর সঙ্গে আমার কাজ বন্ধ, কারণ আমি নিজেই তাকে বাদ দিয়েছি। আমাদের মধ্যে কোনো বড় ঝগড়া হয়নি, তবে কিছু মনোমালিন্য আছে।”

তিনি আরও জানান, বিশেষ দিনগুলোতে তারা একে অপরকে শুভেচ্ছা জানান এবং সম্পর্ক এখনও ভালো আছে। ভবিষ্যতে পুনরায় কাজ হবে কি না, তা সময়ই দেখাবে।

গৌতম সাহা মূলত ফ্যাশন, পোশাক ও মেকআপের কাজ করেন এবং অপু বিশ্বাস ছাড়াও বহু তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন