২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা-রেহানা মামলা: ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

শেয়ার করুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং অন্যান্য ৫৩ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত দুদকের তিন মামলায় ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে।

মামলাগুলোতে আরও অভিযুক্ত রয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। তিন মামলায় আলাদাভাবে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রথম মামলায় শেখ রেহানা ও শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ১৯ জনের। মামলায় মোট চার্জশিটভুক্ত সাক্ষী ২৬ জন।
দ্বিতীয় মামলায় আজমিনা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে সাক্ষীগ্রহণ শেষ হয়েছে ১৬ জনের। মোট চার্জশিটভুক্ত সাক্ষী ২২ জন।
তৃতীয় মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে সাক্ষীগ্রহণ শেষ হয়েছে ১৯ জনের। মোট চার্জশিটভুক্ত সাক্ষী ২৮ জন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ-৪ আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আগামী ২ নভেম্বর পুনঃনির্ধারিত করেছেন।

প্রতিটি মামলার অভিযোগে দুদকের তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেছেন। মামলাগুলোর মূল অভিযোগ হলো—ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়া। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যান, সাবেক সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় পরবর্তী পর্যায়ে যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া এগোতে পারে।

সিএনআই/২৫

শেয়ার করুন