৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপার দামও কমল, ভরিতে ৪ হাজার ২৪৬ টাকা

শেয়ার করুন

দেশের বাজারে রুপার দামে বড় পতন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকায়। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ নতুন দাম নির্ধারণ করে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার দর কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম হ্রাস করা হয়েছে। ২১ ক্যারেট রুপার নতুন দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। গহনার মান ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে বলে সংগঠনটি জানিয়েছে।

এদিকে সোমবার রাতে জারি করা অপর এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, দেশের বাজারে স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৬৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম—যার মধ্যে ৪৮ বার বেড়েছে এবং ২১ বার কমেছে।

সিএনআই/২৫

শেয়ার করুন