২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদু তাঁতীদলে ‘সক্রিয়-নিষ্ক্রিয়’ দ্বন্দ চরমে পুরনো কমিটিই মাঠে থাকবে, হুঁশিয়ারি নেতৃবৃন্দের

শেয়ার করুন

মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধিঃ ​সাংগঠনিক ঐক্য জোরদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আজ, শনিবার (২৫ অক্টোবর) রাঙামাটির লংগদু উপজেলা তাঁতীদলের উদ্যোগে বাইট্টা পাড়া বাজারস্থ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তবে, সভার মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দলের অভ্যন্তরে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র সাংগঠনিক অসন্তোষ। মূল নেতৃত্ব কঠোর ভাষায় তথাকথিত ‘নিষ্ক্রিয়’ অংশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

​উপজেলা তাঁতীদলের সভাপতি গাজী আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম।


​সভায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, বিএনপি বহু ত্যাগ ও প্রচেষ্টার মাধ্যমে আজকের ভিত্তি স্থাপন করেছে, কিন্তু বর্তমানে কিছু লোক দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত।

​কেন্দ্র থেকে নতুন কমিটি নিয়ে আসার বিষয়ে তাঁরা তীব্র সমালোচনা করেন। বক্তারা কঠোর প্রশ্ন তুলেন
​”যাদের সতেরো বছরে কোথাও মিছিল মিটিং বা কোনো দলিও কার্যক্রমে দেখিনা, তারা কিভাবে কমিটি নিয়ে আসে? এখন তারাই দলের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে নানা কটুক্তি করে যাচ্ছেন।”
​উপজেলা ও জেলা নেতৃবৃন্দ একমত পোষণ করে জানান যে, এই ধরনের নিষ্ক্রিয় এবং অনুপ্রবেশকারীরা কখনোই দলের সক্রিয় কর্মী হতে পারে না।সংগঠনের মধ্যে কোন্দল সৃষ্টির এই অপচেষ্টাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করা হয়।

​উপজেলার সিনিয়র নেতৃবৃন্দরা আরোও বলেন, আগামী নির্বাচনে পুরোনো কমিটিই সক্রিয়
​আলোচনা সভার সমাপ্তিতে নেতৃবৃন্দ ঐক্যের বার্তা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন। তাঁরা জানান, তাঁতীদলের পূর্বের কমিটিই তাদের সাংগঠনিক ভিত্তি ধরে রাখবে এবং সক্রিয়ভাবে আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করবে ও সংগঠনকে শক্তিশালী করবে।

শেয়ার করুন