
রাজধানীর মিরপুর-১২ এর কালশী এলাকায় বিবাহবাড়ী কমিউনিটি সেন্টার নামে একটি পাঁচ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, এবং আরও চারটি ইউনিট যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে সহায়তা শুরু করে।
ভবনের নিচতলায় কমিউনিটি সেন্টার এবং উপরের চার তলায় একটি ছোট তৈরি পোশাক কারখানা রয়েছে। স্থানীয়দের তথ্যমতে, শুক্রবার ছুটির দিন হওয়ায় গার্মেন্টসটি বন্ধ ছিল, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন,
“পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ চলছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফায়ার সার্ভিস আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে।
সিএনআই/২৫