২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মর্গে মৃত তরুণীকে ধর্ষণ, লাশবাহক আবু সাঈদ গ্রেফতার

শেয়ার করুন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীকে ধর্ষণের অভিযোগে লাশ বহনকারী মো. আবু সাঈদ (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সোমবার (২০ অক্টোবর) দুপুরে। বুধবার (২২ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়। তিনি হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে এবং হালুয়াঘাট থানা পুলিশের লাশ বহনকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ১৯ অক্টোবর হালুয়াঘাটে এক তরুণী আত্মহত্যা করেন। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য আবু সাঈদের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠায়। পরে চিকিৎসক লাশে পুরুষের শুক্রাণু শনাক্ত করেন এবং ধর্ষণের বিষয়টি পুলিশকে জানান।

তদন্তে জানা যায়, মর্গে একা থাকা অবস্থায় আবু সাঈদ মৃত তরুণীকে ধর্ষণ করেন। গোপন সূত্রে তথ্য পেয়ে পুলিশ মঙ্গলবার তাকে হালুয়াঘাট পৌরসভা এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন।

হালুয়াঘাট থানার উপপরিদর্শক মো. জামাল মিয়া বলেন,

“মৃতদেহে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। পরে চিকিৎসকের প্রতিবেদনে বিষয়টি স্পষ্ট হলে তদন্ত শুরু হয়। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, আবু সাঈদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আদালতে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন