
দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী:
-
💛 ২২ ক্যারেট স্বর্ণ: ভরি ২,০৮,৯৯৬ টাকা
-
২১ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৯৯,৫০১ টাকা
-
১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৭০,৯৯৪ টাকা
-
সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৪২,২১৯ টাকা
স্বর্ণের দামের সঙ্গে ৫% সরকার-নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি কিছুটা পরিবর্তন হতে পারে।
এ নিয়ে চলতি বছর ৬৭ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম—যার মধ্যে ৪৮ বার বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১৯ বার।
রুপার দামও কমানো হয়েছে। এখন
-
২২ ক্যারেট রুপা: ভরি ৫,৪৭০ টাকা
-
২১ ক্যারেট: ৫,২১৪ টাকা
-
১৮ ক্যারেট: ৪,৪৬৭ টাকা
-
সনাতন পদ্ধতি: ৩,৩৫৯ টাকা।
সিএনআই/২৫