২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হতে পারে

শেয়ার করুন

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা হতে পারে। এটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রথম হত্যা মামলার রায় হিসেবে বিবেচিত হবে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রসিকিউশন পক্ষ এ তথ্য জানায়।

মামলার অন্য অভিযুক্তরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলামগাজী এসএইচ তামিম। অপরদিকে রাজসাক্ষীর পক্ষে ছিলেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, যুক্তিতর্ক শেষ হয়েছে এবং বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করা হবে।

তিনি বলেন, রাজসাক্ষী মামুনের জবানবন্দিতে ‘ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার’ পাওয়া গেছে।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল নিজেদের জন্য কোনো আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে আমির হোসেনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

আমির হোসেন যুক্তিতর্কে বলেন, “আন্দোলন যতক্ষণ কোটা সংস্কারকেন্দ্রিক ছিল, ততক্ষণ বৈধ ছিল; তবে সরকার পতনের একদফা আন্দোলন ছিল অবৈধ।”

তিনি আরও দাবি করেন, অভিযোগ প্রমাণিত হয়নি, তাই আসামিদের খালাস দেওয়া উচিত।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বিচার শুরু করার নির্দেশ দেয়।

চৌধুরী মামুন পরবর্তীতে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে—একটি গুম ও হত্যার অভিযোগে, অন্যটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কিত।

সিএনআই/২৫

শেয়ার করুন