৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকের উপর হামলা ও ভাঙচুর ছাত্রদলের নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কয়েকজন শিক্ষকের উপর হামলা, শারীরিক হেনস্তা, হত্যার হুমকি ও অধ্যক্ষের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৯ এপ্রিল-২০২৬) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ সভাপতি আক্তারুজ্জামান বিশাল, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান সহ আরো কয়েকজন সংগঠিত ভাবে এ হামলায় চালায় বলে ভুক্তভোগী শিক্ষক ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কলেজ প্রশাসন ও ভুক্তভোগী শিক্ষকরা জানায়, আজ দুপুরে কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন তার অফিসিয়াল কিছু কাগজপত্র নিতে সস্ত্রীক কলেজে আসেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কয়েকজন শিক্ষক একসাথে দুপুরের খাবার খেতে বসলে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ ছাত্রদল নেতারা অধ্যক্ষের কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং খাবার টেবিলে এসে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকিধামকি দিতে থাকে এবং বলে যে কেউ যাতে এখানে আর এক লোকমা খাবারও গ্রহণ না করে। এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানের উপর শারীরিক ভাবে হামলা করা হয় এবং হামলাকারী উনার শার্ট ধরে টেনেহিঁচড়ে শার্টের সব বোতাম গুলো ছিঁড়ে নেয়। এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন কে তারা হুমকি দিয়ে বলেন, আপনি আমাদের এলাকায় থাকেন আমাদের পোলাপানকে বললে ১০ মিনিটের মধ্যে মেরে ড্রেনে পালায় দিবে। ঘটনার পরপরই কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে জরুরি সভা ডাকে কলেজ শিক্ষক পরিষদ। সভায় হামলাকারী ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বাতিল, কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের কাছে অভিযোগ দায়ের, হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করা এবং এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কলেজ প্রশাসন নিরাপত্তা চাইলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনায় প্রথম বিভাগীয় মাশরুম মেলা শুরু, পুষ্টি ও স্বাবলম্বিতার নতুন সম্ভাবনা

রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান জামায়াত এমপির

উন্নয়ন ও সংস্কার সহ বিভিন্ন দাবিতে নোসক অধ্যক্ষকে ছাত্র অধিকারের স্মারকলিপি

শেয়ার করুন

নোসক প্রতিনিধি : সুমাইয়া আক্তার: নোয়াখালী সরকারি কলেজের বিভিন্ন সংস্কার ও উন্নয়নের দাবিতে নোসক অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নোয়াখালী সরকারি কলেজ শাখা।

আজ বুধবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান এবং সৌজন্য সাক্ষাৎ করে।

এসময় নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন জানান, ইতি মধ্যে জলাবদ্ধতা নিরসনে কলেজের সামনে ড্রেন পরিস্কার ও কলেজের ভিতরে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এরইমধ্যে যার কিছুটা দৃশ্যমান। এবং কলেজের মাঝখানের রাস্তা সংস্কার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন, যা অতিশীঘ্রই তা বাস্তবায়ন হবে।
এবং কলেজের মাঝখানের রাস্তায় বহিরাগতদের চলাচল বন্ধ করতে, ক্যাম্পাসের বাইরে রাস্তা যেটা তৈরির কাজ বন্ধ হয়ে আছে তা অতি দ্রুত শুরু করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সহায়তা চেয়েছেন। বিশেষ করে ডিগ্রির দীর্ঘদিনের নির্দিষ্ট রুম অফিস না থাকায়, ডিগ্রির জন্য নির্দিষ্ট রুম অফিস করার জন্য ম্যানেজমেন্ট বিভাগের পিছনে একটা টিনশেড বিল্ডিং হতে যাচ্ছে,যা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
এছাড়াও অডিটরিয়াম আধুনিকায়ন ও সংস্কারের বিষয়ে অতি দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং যেকোনো প্রয়োজনে অধ্যক্ষ ও কলেজ প্রশাসনের পাশে থাকার আশ্বাস প্রদান করে।

এ-সময় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের নোসক সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিন আহমেদ, দপ্তর সম্পাদক আল আমিন হোসেন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সফিক উল্যাহ প্রমূখ ।