২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনে এইচএসসি পরীক্ষা

শেয়ার করুন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন মাসের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার। মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি জানান, পরীক্ষার সম্ভাব্য রুটিনের খসড়া প্রস্তুত করা হচ্ছে এবং শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। এর আগে ২৭ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পূর্বে এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। তবে মহামারি কোভিড-১৯ এর কারণে ২০২০ সাল থেকে শিক্ষাপঞ্জি ব্যাহত হয়। বর্তমানে সরকার ধীরে ধীরে এই পাবলিক পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের চেষ্টা করছে।

 

শেয়ার করুন