২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা বোর্ডের নতুন চেয়ারম্যান নুরুল হক

শেয়ার করুন

মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের অধ্যাপক মিঞা মো. নুরুল হক। তিনি বর্তমানে সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকার আরবি অধ্যাপক হিসেবে কর্মরত।

সোমবার (৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. কে. এম লুৎফর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০-এর ধারা ১৩(২) অনুযায়ী মিঞা মো. নুরুল হক (১৯৭০), অধ্যাপক আরবি, সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

৫ আগস্ট সরকার পালাবদলের পর দেশের ১১টি শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণাল। এরমধ্যে শনিবার রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পদায়ন দেওয়া হয়েছে।

শেয়ার করুন