২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন

ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের দেশের সীমান্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। এ ছাড়া বাংলাদেশ নিয়মিতভাবে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “ছিনতাইকারীদের সংখ্যা বাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমানতালে তাদের গ্রেপ্তার করছে। তবে সিভিল পোশাকে কাউকে গ্রেপ্তার করা হবে না।”

সচিবালয়ের সামনে পুলিশের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “যেসব পুলিশ সদস্য শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আর দায়িত্বে নেওয়া হবে না।”

এ ছাড়া ভারতের মিডিয়ার অপতৎপরতা প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়ার ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

শেয়ার করুন