২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল আগামী ৩০ জুন পর্যন্ত

শেয়ার করুন

মেট্রোরেল ভ্রমণকারীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। মেট্রোরেল সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পর আজ বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআর জানিয়েছে, মেট্রোরেলকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও জনবান্ধব পরিবহন হিসেবে প্রতিষ্ঠিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই ভ্যাট অব্যাহতির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে এই সময়সীমা আরও ছয় মাস বৃদ্ধি করল সরকার। ফলে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বর্তমান ভাড়াতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

সিএনআই/২৫

শেয়ার করুন