২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে পড়ুন এই কার্যকরী দোয়া

শেয়ার করুন


জীবনযাত্রায় শত্রুর মুখোমুখি হওয়া অপ্রত্যাশিত নয়। ইসলাম আমাদের শেখায়—যেকোনো বিপদে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)

নবীজি (সা.) শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পেতে বিশেষ দুটি দোয়া শিক্ষা দিয়েছেন।

১. শত্রুর ক্ষতি থেকে নিরাপত্তার দোয়া
আরবি: اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজ‘আলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম।
অর্থ: হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় আপনাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই।
সূত্র: হজরত আবু বুরদা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ক্ষতির আশঙ্কা করলে এই দোয়া পড়তেন। (সুনান আবু দাউদ: ১৫৩৭)

২. শত্রুর মনে ভয় সৃষ্টির দোয়া
আরবি: اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيعَ الْحِسَابِ، مُجْرِيَ السَّحَابِ، هَازِمَ الْأَحْزَابِ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
উচ্চারণ: আল্লাহুম্মা মুনযিলাল কিতাব, সারী‘আল হিসাব, মুজরিয়াস সাহাব, হাযিমাল আহযাব। আহজিমহুম ওয়া যালযিলহুম।
অর্থ: হে আল্লাহ! শত্রুবাহিনীকে পরাজয় দান করুন এবং তাদের মধ্যে কম্পন সৃষ্টি করুন।
সূত্র: তাবরানি (৯৮৯) – এই দোয়া পড়লে আল্লাহ শত্রুর মনে ভয় সৃষ্টি করেন।

ব্যবহারবিধি:

  • বিপদের আশঙ্কা হলে দিনে ৩ বার পড়া।

  • নিয়মিত সকাল ও সন্ধ্যায় পাঠ করুন।

  • জরুরি অবস্থায় ৭ বা ১১ বার পাঠ করা যেতে পারে।

  • দোয়া আগে হামদ, ইস্তেগফার ও দরুদ পড়লে কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে।

ঘর থেকে বের হওয়ার সময় দোয়া:
আরবি: بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ
উচ্চারণ: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ: আল্লাহর নামে, আল্লাহর ওপর নির্ভর করছি; আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় বা শক্তি নেই। (তিরমিজি: ৩৪২৬)

শেষ কথা, নবীজি (সা.) শেখানো এই দোয়াগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নিয়মিত পড়ুন, আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন।

সিএনআই/২৫

শেয়ার করুন