২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে তৈরি সহজ রেসিপিতে নরম ও মোলায়েম কাপ কেক

শেয়ার করুন

এক কাপ গরম চায়ের সঙ্গে নরম, মিষ্টি কাপ কেক মুহূর্তেই মন ভালো করে দেয়। দোকানের কেকের মতো হলেও ঘরে বানানো কাপ কেকের স্বাদ আলাদা—এতে থাকে নিজের হাতে বানানোর আনন্দ ও ঘরের ভালোবাসা।

প্রয়োজনীয় উপকরণ:

  • ময়দা – ১ কাপ

  • ডিম – ২টি

  • চিনি – ৩/৪ চা চামচ

  • তেল – ১/৩ চা চামচ

  • বেকিং পাউডার – ১ চা চামচ

  • ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

প্রস্তুত প্রণালি:
১. একটি বড় বাটিতে ডিম ও চিনি ভালোভাবে ফেনা ফেনা হওয়া পর্যন্ত বিট করুন।
২. তেল ও ভ্যানিলা এসেন্স মেশান।
৩. ময়দা ও বেকিং পাউডার ছেঁকে ধীরে ধীরে মিশ্রণে যোগ করুন। মোলায়েম ব্যাটার তৈরি করুন।
৪. ব্যাটার কাপ বা কাপকেক লাইনারে অর্ধেক বা দুই-তৃতীয়াংশ পর্যন্ত ঢালুন।
৫. ১৮০°C প্রি-হিট ওভেনে ১৫–২০ মিনিট বেক করুন। ঠান্ডা হলে ফ্রস্টিং বা স্প্রিঙ্কল দিয়ে সাজাতে পারেন।

টিপ: ওভেন না থাকলে ঢাকনাওয়ালা প্যানে বা প্রেসার কুকারেও হালকা আঁচে বানানো যায়।

এক কাপ চা বা কফির সঙ্গে গরম গরম কাপ কেকের আনন্দ উপভোগ করুন।

সিএনআই/২৫

শেয়ার করুন