২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেল ২০২৬ সালের রোজার সম্ভাব্য তারিখ

শেয়ার করুন
ramadan kareem greeting card with mosques

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। এরই মধ্যে জানা গেল ২০২৬ সালের রোজার সম্ভাব্য সময়সূচি। ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে রমজান শুরু হতে পারে।

সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হবে সম্ভাব্য ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ উঠবে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদটি অস্ত যাওয়ায় খালি চোখে দেখা সম্ভব হবে না। ফলে রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে।

তিনি আরও জানান, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রোজার সময় থাকবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষ দিকে বাড়তে বাড়তে ১৩ ঘণ্টা পর্যন্ত হবে।

এদিকে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে বলে জানিয়েছে আল–আরাবিয়া টেলিভিশন। তবে সৌদি আরব সাধারণত নিজেদের ‘উম আল-কুরা’ ক্যালেন্ডার অনুসারে রমজান ও ঈদের ঘোষণা দেয়।

যেহেতু বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হয়, তাই এবার রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি ২০২৬, এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ (শনিবার)

সিএনআই/২৫

শেয়ার করুন