২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুমিনকে মনোনয়ন দিতে তারেক রহমানকে অনুরোধ হিরো আলমের

শেয়ার করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সোমবার তাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় এসেছে নতুন মুখ, বাদ পড়েছেন বেশ কয়েকজন সিনিয়র ও আলোচিত নেত্রী। তাদের মধ্যে আছেন দলের সাবেক সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা।

মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তার সমর্থনে মুখ খুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রার্থীদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি রুমিন ফারহানার প্রশংসা করেন এবং বিএনপি সিদ্ধান্তের সমালোচনা করেন।

হিরো আলম লিখেছেন, “বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার উপর একাধিক হামলার সময় তিনিই গণমাধ্যমে আমার পক্ষে সরব হয়েছিলেন। বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে তিনি অনেক এগিয়ে ছিলেন, কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে বিএনপি বড় অবিচার করেছে। আমি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি আরও লেখেন, “আগামীদিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ—রুমিন ফারহানার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করুন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানার মতো সাহসী ও দেশপ্রেমিক নেত্রীদের আমাদের প্রয়োজন।”

রুমিন ফারহানা ২০১৯ সালে বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদে দলীয় মুখপাত্র হিসেবে আলোচিত ছিলেন। এবারের নির্বাচনে তার নাম তালিকায় না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

সিএনআই/২৫

শেয়ার করুন