২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল এমডি

শেয়ার করুন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক ফারুক আহমেদ বলেছেন, মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে।

সোমবার (৩ নভেম্বর) মেট্রোরেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফারুক আহমেদ বলেন, “গত বছরের দুর্ঘটনার পর আমরা সরেজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। দুই মাস আগে আবারও পর্যালোচনা করা হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। নকশাগত ভুলের পাশাপাশি নিম্নমানের মালামাল ব্যবহার, সব কিছু ঠিকমতো না বোঝা—এসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে।”

তিনি আরও বলেন, লাইন-১-এর প্রকল্প পরিচালক এখন নেই। প্রয়োজন অনুযায়ী ৪-৫ জন প্রকল্প পরিচালক দ্রুত নিয়োগ দেওয়া হবে। নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে।

ফারুক আহমেদ রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রোরেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “পিলারে পোস্টারিং করলে ফিজিক্যাল ক্র্যাক সঠিকভাবে বোঝা সম্ভব হবে না।”

ডিএমটিসিএলের পরিচালক আরও উল্লেখ করেন, প্রকল্পের খরচ অনুযায়ী এটি বিশ্বের সেরা মেট্রো হওয়ার কথা। যারা পূর্বে কাজ বুঝে নিয়েছে বা অনুমোদন দিয়েছে, তাদের অনিয়মের দায়ে আইনের আওতায় আনা হবে। সরকারের তদন্ত শেষ হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন