২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজার রেলক্রসিং এড়াতে ডিএমপির বিকল্প রুট পরামর্শ

শেয়ার করুন

 

রাজধানীর মগবাজার রেলক্রসিং এলাকায় রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলায় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় নগরবাসীকে ওই পথ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩ নভেম্বর) সকালে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মগবাজার রেলক্রসিংয়ে মেরামত কাজ চলমান থাকায় সেখানে সাময়িকভাবে যানজট সৃষ্টি হচ্ছে। নাগরিকদের ভোগান্তি কমাতে সংলগ্ন সড়ক ব্যবহার না করে বিকল্প রুট নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, কাজ সম্পন্ন হলে দ্রুত ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হবে। নগরবাসীর সহযোগিতা কামনা করেছে পুলিশ।

সিএনআই/২৫

শেয়ার করুন