২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেশিশক্তির রাজনীতি আর চলবে না: তাসনিম জারা

শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, রাজনীতিতে যে পেশিশক্তি প্রাধান্য ছিল, তা আর চলবে না। শনিবার সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজের সংলাপে তিনি বলেন, মতাদর্শভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমস্যা সমাধান সম্ভব।

ডা. জারা আরও বলেন, আন্দোলন ও অনশন ছাড়া কোনো দাবি বাস্তবায়ন হয় না। রাজনীতির নতুন পরিবর্তনের সঙ্গে তরুণদের যুক্ত করা জরুরি। তিনি ভোটাধিকারের বয়স ১৬ বছর করার প্রস্তাবের কথা উল্লেখ করেন। নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাবও এনসিপি দিয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন