
ইয়াছিন আরাফাত, জেলা প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মসজিদের জায়গায় খেলা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতে মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছে সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম।
শুক্রবার (২৪ অক্টোবর) জুম্মার নামাজের পর সোনাইমুড়ী উপজেলার ৬ নং ওয়ার্ড সোনাইমুড়ী গ্রামের পূর্ব দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজিজ ভুঁইয়া বাড়ীর দুদ মিয়ার ছেলে আবুল কাশেমকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের মেয়ে রাবেয়া আক্তার ও ছেলে মোঃ সোহাগ আহত হয়।
সংঘর্ষের ঘটনায় জমাদ্দার বাড়ীর লনি মিয়ার ছেলে আবুল খায়ের মাস্টার, মনছুর আলীর ছেলে শফিক উল্যা ও মাইন উদ্দিনের ছেলে রাকিবকে আটক করা হয়।
নিহতের মেয়ে রাবেয়া আক্তার জানান, মসজিদের উন্মুক্ত মাঠে প্রতিদিন এলাকার যুবকরা খেলাধুলা করতো। খেলায় বাঁধা প্রদান করে আবুল খায়ের মাস্টার। সে বিষয় নিয়ে জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে কথা-কাটাকাটি এ পর্যায়ে আবুল কাশেমকে বেদঢ় পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরের স্থানীয় তাদেরকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের ছেলে সোহাগ বাধী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন, নিহতের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।