২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসইতে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ১৮ শতাংশ

শেয়ার করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই সপ্তাহ পর সূচকগুলো বাড়লেও গত সপ্তাহে (১৯–২৩ অক্টোবর) গড় লেনদেন কমেছে ১৮ শতাংশের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহজুড়ে ডিএসইর সব সূচকেই উত্থান ঘটেছে। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০.৪৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩০.১৮ পয়েন্ট, আর শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট বেড়েছে। সপ্তাহ শেষে সূচক তিনটির অবস্থান যথাক্রমে ডিএসইএক্স ৫,১৫০, শরিয়াহ সূচক ১,৯৯৮ এবং ডিএসই-৩০ সূচক ১,০৮৯ পয়েন্টে

তবে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে উল্লেখযোগ্যভাবে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২,১৩৮ কোটি ৭১ লাখ টাকা, যা আগের সপ্তাহের ২,৬১১ কোটি ১১ লাখ টাকার তুলনায় কম ৪৭২ কোটি ৪০ লাখ টাকা। ফলে প্রতি কার্যদিবসে গড় লেনদেন নেমে এসেছে ৪২৭ কোটি ৭৪ লাখ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ১৮.০৯ শতাংশ কম।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ২০৩টির, এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির

যদিও লেনদেন কমেছে, বাজার মূলধনে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেছে। সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬ হাজার ৫৮ কোটি টাকা বা ০.৮৭ শতাংশ বেশি।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে সূচকগুলো মিশ্র প্রবণতা দেখিয়েছে। প্রধান সূচক সিএএসপিআই কমেছে ০.৩৮%, সিএসসিএক্স কমেছে ০.১৭%, তবে সিএসই-৫০সিএসই-৩০ সূচক বেড়েছে যথাক্রমে ০.১৪% ও ০.৩৬%

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৬০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২ কোটি ২৪ লাখ টাকা কম। এখানে ৩১০ কোম্পানির মধ্যে ৯৭টির দাম বেড়েছে, ১৯১টির কমেছে, এবং ২২টির অপরিবর্তিত রয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন