২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ জন্মদিন আমার রাজকন্যা: শাবনূর

শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। অভিনয়জীবন থেকে সরে গিয়ে এখন পরিবার ও প্রিয়জনদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়াতেই থাকেন তার বোন ঝুমুর এবং বোনের মেয়ে, যাকে শাবনূর নিজের সন্তানস্বরূপ ভালোবাসেন।

প্রতিবছরের মতো এবারও বোনের মেয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন এই নায়িকা। বোনের কন্যা ১৪ বছরে পা দিয়েছে— এই উপলক্ষে ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করেছেন শাবনূর।

ছবিগুলোতে দেখা গেছে, জন্মদিনের সাজে উজ্জ্বল মুখে হাস্যোজ্জ্বল অবস্থায় বোনের মেয়ে এবং তার পাশে শাবনূর। তিনি জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরেছিলেন, যা ভক্তদের নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন,

“শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা। পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য যেন তোমার জীবনে আসে— এই কামনা করি। ভালোবাসা রইলো।”

তার এই পোস্টে অসংখ্য ভক্ত ও অনুসারী শুভেচ্ছা জানিয়েছেন। কেউ লিখেছেন, “খালামনির মতোই সুন্দরী,” আবার কেউ বলেছেন, “শাবনূর আপু আপনাকে দারুণ লাগছে, ছোট্ট রাজকন্যাকেও।”

পরিশেষে শাবনূর মেয়ের জন্য দোয়া চেয়ে লেখেন,

“আমাদের ছোট মামনিটি চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন, যেন সে সবসময় সুস্থ, সুখী ও সফল থাকে।”

শেয়ার করুন