২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি ২ লাখ ৮ হাজার

শেয়ার করুন

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

  • 💛 ২২ ক্যারেট স্বর্ণ: ভরি ২,০৮,৯৯৬ টাকা

  • ২১ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৯৯,৫০১ টাকা

  • ১৮ ক্যারেট স্বর্ণ: ভরি ১,৭০,৯৯৪ টাকা

  • সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরি ১,৪২,২১৯ টাকা

স্বর্ণের দামের সঙ্গে ৫% সরকার-নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি কিছুটা পরিবর্তন হতে পারে।

এ নিয়ে চলতি বছর ৬৭ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম—যার মধ্যে ৪৮ বার বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১৯ বার।

রুপার দামও কমানো হয়েছে। এখন

  • ২২ ক্যারেট রুপা: ভরি ৫,৪৭০ টাকা

  • ২১ ক্যারেট: ৫,২১৪ টাকা

  • ১৮ ক্যারেট: ৪,৪৬৭ টাকা

  • সনাতন পদ্ধতি: ৩,৩৫৯ টাকা।

    সিএনআই/২৫

শেয়ার করুন