
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন সমতায় ১-১। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় মাঠে গড়াবে সিরিজের নির্ধারণী ম্যাচ। ঘরের মাঠে সিরিজ হার এড়াতে বাংলাদেশের সামনে ‘ডু অর ডাই’ পরীক্ষা।
অধিনায়ক ও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও বোলিং আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে ব্যাটিং লাইনআপে কিছু বদল আসতে পারে। শুরুতেই দ্রুত রান তোলার লক্ষ্য নিয়ে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে দলে। লোয়ার মিডল অর্ডারে জাকের আলীরও সুযোগ আছে, যদিও সম্ভাবনা খুব বেশি নয়।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান/তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
সিএনআই/২৫