৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কিডনি বিকল ছেলেকে কিডনি দিতে প্রস্তুত মা, প্রয়োজন ৩৫ লাখ টাকা

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি:

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলাছড়া পুঞ্জির বাসিন্দা বিলিভ সুচিয়াং দুই কিডনি বিকল হয়ে ভারতে চিকিৎসাধীন। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। মা কিডনি দিতে রাজি, কিন্তু ৩০-৩৫ লাখ টাকার ব্যয় বহন করতে পারছে না নিঃস্ব পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, বিলিভ সুচিয়াং তার মায়ের একমাত্র সন্তান। গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে তার জীবন ঝুঁকির মুখে পড়বে।

মা সন্তানকে বাঁচাতে নিজের কিডনি দান করতে সম্মতি দিয়েছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপন, হাসপাতাল খরচ ও পরবর্তী চিকিৎসা বাবদ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবার এখন নিঃস্ব।

বিলিভ সুচিয়াংয়ের পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাদের বিশ্বাস, মানুষের সহানুভূতি ও সহযোগিতা পেলে মায়ের দেওয়া কিডনি নিয়েই নতুন জীবন শুরু করতে পারবেন বিলিভ।

পরিবারের সদস্যরা বলেন, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা গেলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব। তারা সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন