৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় নবনিযুক্ত ইউএনও-কে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

শেয়ার করুন

গলাচিপা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আবুজর মোঃ ইজাজুল হক-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্প্রতি ইউএনও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, গলাচিপার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখা এবং জনকল্যাণমূলক প্রতিটি নির্বাহী আদেশ বাস্তবায়নে গণঅধিকার পরিষদ ও উপজেলাবাসী সর্বদা প্রশাসনের পাশে থাকবে। প্রশাসনের যেকোনো গঠনমূলক ও জনহিতকর কাজে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করেন যে, জনাব আবুজর মোঃ ইজাজুল হকের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে গলাচিপা উপজেলা একটি আধুনিক, মডেল এবং জনবান্ধব উপজেলা হিসেবে আরও এগিয়ে যাবে। নবনিযুক্ত ইউএনও মহোদয়ও উপজেলার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন