২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: কমলা

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়েছেন।

ডেট্রয়েটে শনিবার (১৮ এপ্রিল) ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস এসব কথা বলেন। খবর জেরুজালেম পোস্টের।

তিনি আরও বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধ শুরু করেছেন, যা ‘আমেরিকার জনগণ চায় না’ এবং এতে মার্কিন সেনাদের অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।

এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম ও অদক্ষ’ বলে আখ্যা দেন।

তিনি বলেন, ‘ট্রাম্প এমনভাবে নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করতে চান, যেন তিনি ইচ্ছামতো যে কারও বিরুদ্ধে আমেরিকার সামরিক শক্তি ব্যবহার করতে পারেন।’

কমলা হ্যারিস আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি যুক্তরাষ্ট্রের দায়িত্ব ছিল যে জোট ও বন্ধুত্বগুলোকে রক্ষা করতে পারবেন, তবে তিনি তা থেকে সরে এসেছেন।

শেয়ার করুন