২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

শেয়ার করুন

মানবিক সহায়তার অংশ হিসেবে ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদির কাছে এ সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে জরুরি চিকিৎসা সহায়তাসামগ্রী ইরানে পাঠানোর জন্য ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের নিকট আজ সকালে হস্তান্তর করেছে বাংলাদেশ।

জানা গেছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এ সহায়তা পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, কয়েক মাস ধরে ইরান ও আমেরিকা-ইসরাইল যুদ্ধ চলমান রয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। বিভিন্ন দেশ ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে।

শেয়ার করুন