২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহৎ পরিসরে ডিজিটাল সেবা নিয়ে চট্টগ্রামে লাইকেনের কার্যক্রম শুরু

শেয়ার করুন

 

তৌহিদ-উল বারী
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবাদানকারী প্রতিষ্ঠান “লাইকেন”। বৃহত্তর পরিকল্পনা ও ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের আইটি, মার্কেটিং এবং কনসালটেন্সি সেবা প্রদান করবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসা ও ব্যক্তিগত পর্যায়ে ডিজিটাল সমাধান সহজলভ্য করতেই তাদের এই উদ্যোগ। লাইকেনের সেবাসমূহের মধ্যে রয়েছে সফটওয়্যার ও অটোমেশন সার্ভিস, যেখানে ERP, CRM, HRM, POS সহ বিভিন্ন কাস্টমাইজড সফটওয়্যার ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমরান কবির বলেন, “বর্তমান সময়ে ব্যবসা ও সেবাখাতে টিকে থাকতে হলে ডিজিটাল রূপান্তরের কোনো বিকল্প নেই। সেই চিন্তা থেকেই আমরা ‘লাইকেন’ প্রতিষ্ঠা করেছি, যাতে এক ছাতার নিচে মানসম্মত ও কার্যকর ডিজিটাল সেবা প্রদান করা যায়। আমরা চাই চট্টগ্রামসহ সারা দেশের উদ্যোক্তারা সহজেই আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করে তাদের ব্যবসাকে আরও এগিয়ে নিতে পারেন।”

এছাড়াও, কনটেন্ট রাইটিং ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে সহায়তা করা হবে। ডিজিটাল প্রিন্টিং ও সাইনেজ সল্যুশনের মাধ্যমে ব্যানার, ফেস্টুন, ব্র্যান্ডিং ম্যাটেরিয়াল তৈরির সুবিধাও থাকবে।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু সেবা প্রদান নয়, বরং ক্লায়েন্টদের দীর্ঘমেয়াদে সহযোগিতা করে তাদের সফলতার অংশীদার হওয়া। দক্ষ টিম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আমরা নির্ভরযোগ্য ও ফলপ্রসূ সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ডিজিটাল মার্কেটিং সেবার আওতায় ফেসবুক মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি, UI/UX ডিজাইনসহ ক্রিয়েটিভ সল্যুশনও প্রদান করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া, স্ট্র্যাটেজি ও কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে ব্যবসার উন্নয়ন, ডাটা-ড্রিভেন পরিকল্পনা এবং কাস্টমাইজড সল্যুশন প্রদান করা হবে বলে জানিয়েছে লাইকেন।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের দক্ষ টিম ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের জন্য সহজ, দ্রুত এবং কার্যকর ডিজিটাল সমাধান নিশ্চিত করা হবে।

শেয়ার করুন