
হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মাগরিবের নামাজের পর এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সরাসরি জানাতে কয়েকটি নির্ধারিত টেলিফোন নম্বরেও যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।