১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিপ্রবির নতুন তিন বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন

শেয়ার করুন

রাবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) তিনটি বিভাগে মাস্টার্স (স্নাতকোত্তর) প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইউজিসির ইন্সপেকশন ও মনিটরিং শাখা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিবুল আহসান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত সক্ষমতা পর্যালোচনা করে এবং রিজেন্ট বোর্ডের অনুমোদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগসমূহে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম চালুর অনুমতি প্রদান করা হয়েছে।

অনুমোদনপ্রাপ্ত বিভাগগুলো হলো— ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টিতে পূর্বে কম্পিউটার সায়েন্ড এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু ছিলো। পার্বত্য চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়টিতে এ নতুন মাস্টার্স প্রোগ্রাম চালুর মাধ্যমে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন