১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে শপথ নিলেন জামায়াতের এমপিরা

শেয়ার করুন

বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে কোনো শপথই নেবেন না বললেও অবশেষে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের সঙ্গে জোটের শরিক অন্যরা শপথ নিলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা শপথ নেননি। একই সঙ্গে শপথ নিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সংসদ ভবনে তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

জামায়াত জোটের এমপিদের সঙ্গে শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বিএনপির বিদ্রোহী সাতজন সংসদ সদস্য। তাদের সঙ্গে শপথ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি যথাসময়ে এসে পৌঁছতে না পারায় বিএনপির এমপিদের সঙ্গে শপথ নিতে পারেননি। একই সঙ্গে শপথ নেন ইসলামী আন্দোলন থেকে নির্বাচিত একমাত্র  এমপি মো. ওয়ালীউল্লাহও।

এর আগে সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

পরে কৌশল ঠিক করতে বৈঠকে বসেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত হয় তারা শপথ নেবেন। তবে এনসিপি শেষ পর্যন্ত শপথ নেয়নি বলে জানা গেছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পায়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭ আসনে বিজয়ী হয়।

শেয়ার করুন