১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি মিটিংয়ে বসল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

শেয়ার করুন

জাতায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে দ্বিতীয় ধাপে। তবে শপথ নেওয়া আগে জরুরি মিটিংয়ে বসেছেন ১১ দলীয় জোটের নেতারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মগবাজারের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক বসে। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‌‘আগে থেকেই শিডিউল দেওয়া হয়েছে একই সঙ্গে দুটি শপথ পড়ানো হবে। এখন যদি বিএনপি সংস্কারের জন্য শপথ না নেয় তাহলে আমরা সংসদে গিয়ে কী করবো। ওই সংসদে গিয়ে কী হবে?’

এদিকে বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না, একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শেয়ার করুন