২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে রেড ক্রিসেন্টের মানবিক সহায়তা

শেয়ার করুন

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে রাঙামাটি সদর উপজেলার বাসা স্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানী ও যানচালকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বুধবার আয়োজিত এই সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এস. এম. শফিউল আজম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ সাইফুল ইসলাম সাকিল, ইউনিট লেভেল অফিসার (ULO) জনাব মোঃ মঈনুল ইসলাম পলাশ, যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীরসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে সংগঠনটি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় সক্রিয় থাকবে।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

শেয়ার করুন