২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ২৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ০৪ জানুয়ারি সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে। ১টি বালুভর্তি ট্রাক আসতে দেখে গাড়ীটি সংকেত দিয়ে থামানো হয়। উক্ত ট্রাকটি তল্লাশী করে বালি ভর্তি ট্রাকের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পরিবহনকালে ভারতীয় বিপুল পরিমান জিরা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরার সিজার মূল্য আনুমানিক ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন