২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেয়ালে পিঠ ঠেকে গেলে বেশি বেশি পড়বেন এই ৪টি আমল

শেয়ার করুন

জীবন কখনো স্থির থাকে না। কখনো আনন্দে ভরে ওঠে চারপাশ, আবার কখনো হঠাৎ সমস্যার ঝড়-ঝাপটায় ভেঙে পড়ে সবকিছু। সংসারের অশান্তি, অর্থকষ্ট, চাকরি হারানো, অসুখ-বিসুখ কিংবা সামাজিক ঝামেলা—এসব বিপদে মানুষের পিঠ দেয়ালে ঠেকতে পারে। এই সময় দিশাহারা হওয়ার পরিবর্তে ঈমানদাররা আশ্রয় নেন মহান আল্লাহর কাছে। কোরআন-হাদিসে বারবার শেখানো হয়েছে, সংকট যত বড়ই হোক না কেন, আল্লাহর দিকে ফিরে গেলেই শান্তি ও মুক্তির পথ খুঁজে পাওয়া যায়।

দেয়ালে পিঠ ঠেকে গেলে নিচের ৪টি আমল বেশি বেশি করা উত্তম—

১. ইস্তিগফার বেশি বেশি পড়া:
ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। নিয়মিত ইস্তিগফার পাঠ করলে বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়। ছোট্ট ইস্তিগফার যেমন:
‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি’
অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছে ফিরে আসছি।
সাইয়্যেদুল ইস্তিগফার বা সর্বোত্তম ইস্তিগফারও বিপদের সময়ে পড়া যায়।

২. নবীজির (সা.) ওপর দরুদ পাঠ:
নবীজির ওপর দরুদ পাঠ করা আল্লাহর ইচ্ছা। এতে বান্দার নৈকট্য বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত বর্ষিত হয়। ছোট দরুদ:
‘সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’
বড় দরুদ:
‘আল্লাহুম্মা ছাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ…’
যা আল্লাহর কাছে অনেক সওয়াবের কারণ।

৩. দোয়ায়ে ইউনূস পড়া:
বিপদ-আপদে দোয়া ইউনূস অত্যন্ত কার্যকর। আয়াত:
‘লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন’
অর্থ: তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আমি জালিমদের মধ্যে ছিলাম। হাদিসে এসেছে, এই দোয়া করলে আল্লাহ তা কবুল করেন।

৪. ইসমে আজমের দোয়া:
আল্লাহর সর্বাধিক বড় ও সম্মানিত নামে ডেকে সাহায্য চাওয়া শক্তিশালী আমল। দোয়া:
‘আল্লাহুম্মা ইন্নি আস-আলুকা বি-আন্নাকা আংতাল্লাহ, লা-ইলাহা ইল্লা আনতা…’
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি। তুমি এক ও অনন্য, কারও সমকক্ষ নেই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নামে আল্লাহ ডেকে প্রার্থনা করলে তা কবুল হয়।

দেয়ালে পিঠ ঠেকে গেলে এই চারটি আমল বেশি বেশি করলে আল্লাহর রহমত, সান্ত্বনা ও সমাধান পাওয়া সম্ভব।

সিএনআই/২৫

শেয়ার করুন