২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকিজ বেকারসে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ ডিসেম্বর

শেয়ার করুন


শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বেকারস লিমিটেডে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড বিভাগে ‘ম্যানেজার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ফুলটাইম ভিত্তিতে ঢাকায় কাজ করতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।

সিএনআই/২৫

শেয়ার করুন