২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে এনাম ভুইয়া।

শেয়ার করুন

 

মো:-জাহিদুল ইসলাম
চট্টগ্রাম

মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয়, বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে। সমাজে দুঃস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা।

মানবতার কাজ বলতে বোঝায় মানুষের কল্যাণ ও সেবার জন্য নিঃস্বার্থভাবে কাজ করা, যা সহানুভূতি, ভালোবাসা এবং অন্যের দুঃখ-কষ্ট লাঘব করার মধ্য দিয়ে প্রকাশ পায়, যেমন – আর্ত-পীড়িতের সাহায্য করা, দান করা, বিপদে পাশে থাকা, এবং ছোট ছোট মানবিক আচরণ যেমন প্রশংসা করা বা ভালো পরামর্শ দেওয়া

এটি কেবল বড় কোনো সংগঠন বা কাজ নয়, বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট ভালো কাজের সমষ্টি যা সমাজকে উন্নত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করেন মুমিনগণ দুস্থ মানবতার সেবায় সদা তৎপর। এ সম্পর্কে আল্লাহ তায়ালা মুমিনদের উদ্দেশে বলেন- মুমিন তারাই যারা অসাড় কাজ-কর্ম বা কথা-বার্তা থেকে বিরত থাকতে।

মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ। সমাজে অনেকে নিজের অর্থসম্পদ এ কাজে বিলিয়ে দিয়েছেন। তেমনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

“মানব ও মানবতা” বলতে বোঝায় সেই মানুষত্বের অন্তর্নিহিত গুণাবলী ও আচরণ যা একজন ব্যক্তিকে সত্যিকার অর্থে মানুষ করে তোলে, যেমন সহানুভূতি, দয়া, ন্যায়পরায়ণতা, পরোপকারিতা, এবং অন্যের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ। সমাজে অনেকের ধন সম্পদ থাকার সত্বেও নিজের কিছু অর্থসম্পদ সমাজের অভুক্ত ও অসহায় মানুষের পাশে কিংবা কাজে বিলিয়ে দিতে পারেন না।কিন্তু এমন ভিন্ন দৃষ্টিতে কাজ করার আগ্রহ জেগেছে মানুষটির। তেমনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের এক মানবিক কর্ণধার এনাম ভুইঁয়া।

“মানবতার ফেরিওয়ালা” শব্দটি এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি সমাজের মানুষের কল্যাণে কাজ করেন। এই উপাধিটি বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীকে দেওয়া হয়, যেমন সমাজসেবী মো:এনাম ভুঁইয়া।কিন্তু আজ হঠাৎ তার মানবিক কাজগুলো চোখে পড়েছে ‘নিউজ টুডে’র। মানবিক কাজ করে সাড়া ফেলেছে সীতাকুণ্ড ও সীতাকুণ্ডের বাইরেও।এছাড়া,তার “মানবতার বার্তা “নামে একটি ফেসবুক পেজও আছে যা দুস্থদের চিকিৎসা ও মানবিক কাজ গুলো ওখানে তুলে ধরেন ।

সমাজে এ কাজের মাধ্যমেই একজন ব্যক্তির ইতিবাচক কাজের জন্য সম্মানসূচক পরিচয় বলে মনে করেন এলাকাবাসী। বর্তমানে মানবিক কাজের পাশাপাশি যানযট নিরসন সহ ও এলাকায় যে কারো দুর্ভোগে, সমস্যার সমাধানে এগিয়ে যাচ্ছে।অনেক বছর আগে থেকেই এমন কাজ আড়ালেই করলেও বর্তমানে তিনি প্রকাশ্যে কাজ করছে মানবতার সাথে।
রাস্তা-ঘাটে পড়ে থাকা অভুক্ত ও অসুস্থ রোগির পাশেও থাকার চেষ্টা করছেন।এক কথায় আমি যে কোন অসুস্হ ও অভুক্ত মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা করছি এবং আমি সকলের সাপোর্ট পেলে এলাকায় শিক্ষা ও চিকিৎসা সহায়তা সহ কৃষিকাজে বীজ, সার বিতরণ, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সহ খাদ্য সহায়তা, ক্রীড়াসামগ্রী বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতারসামগ্রী বিতরণ সহ এসব কর্মসূচি পালন করার চেষ্টা করবো বলে জানান এনাম ভুঁইয়া।
সিএনআই/২৫

শেয়ার করুন