২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেটা কেন ফেসবুক পেজ ও প্রোফাইল সরায়

শেয়ার করুন


ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের নিরাপত্তা, কমিউনিটি নীতি এবং আইনি বাধ্যবাধকতা মেনে কখনো কখনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ বন্ধ বা ডিলিট করে।

সাধারণত অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার প্রধান কারণ হলো প্ল্যাটফর্মের নিয়ম ও শর্তাবলীর লঙ্ঘন। এর মধ্যে রয়েছে—ঘৃণামূলক বক্তব্য, হিংসা ছড়ানো, মিথ্যা তথ্য প্রচার এবং অন্য ব্যবহারকারীদের হুমকি দেওয়া। এসব ক্ষেত্রে মেটা সরাসরি অ্যাকাউন্ট নিষিদ্ধ বা ডিলিট করতে পারে।

নিরাপত্তার কারণে অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হয়, বিশেষ করে যদি এটি হ্যাক বা কম্প্রোমাইজড বলে সন্দেহ করা হয়। এছাড়া নকল বা ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত হলে মেটা তা দ্রুত সরিয়ে দেয় যাতে সিস্টেমে কোনো ধরণের প্রতারণা বা ভুল তথ্য ছড়াতে না পারে।

আইনি বাধ্যবাধকতার কারণে স্থানীয় বা আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ব্যবহারকারী ফেসবুকের মাধ্যমে অবৈধ কাজ করলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করা হতে পারে।

মেটা ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে—কমিউনিটি গাইডলাইন নিয়মিত পড়া, অ্যাকাউন্ট নিরাপদ রাখা এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা। এসব সতর্কতা মানলে হঠাৎ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।

সিএনআই/২৫

শেয়ার করুন