২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্বরেকর্ড বাংলাদেশের

শেয়ার করুন

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড স্থাপন করেছে। সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে আকাশ থেকে অবতরণের ক্ষেত্রে এটি বিশ্বের বুকে একটি নতুন রেকর্ড।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে, সশস্ত্র বাহিনীর উদ্যোগে।

এই প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে তারা জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করেন এবং ঐতিহাসিক এই বিশ্বরেকর্ডটি গড়েন।

ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত ফ্লাইপাস্ট মহড়াও অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই মনোমুগ্ধকর ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নামে।

সিএনআই/২৫

শেয়ার করুন