২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যমুনায় এনসিপির দুই নেতা

শেয়ার করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা। শনিবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য মুশফিক উস সালেহীন।

সাক্ষাতে অংশ নিতে যমুনায় উপস্থিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সাক্ষাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে একই দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সিএনআই/২৫

শেয়ার করুন