
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। তিনটি দলের পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। প্রায় এক ঘণ্টা আলোচনা শেষে দুপুর সোয়া ১২টার দিকে বৈঠক শেষ হয়।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সিএনআই/২৫