২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাতিল হচ্ছে জাতীয় আট দিবস

শেয়ার করুন

– অন্তর্বর্তী সরকার জাতীয় শোক, শিশু ও ঐতিহাসিক ৭ মার্চসহ আট দিবস বাতিল করছে। গত সেপ্টেম্বর মাসে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সরকার এসব জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।-

জাতীয়ভাবে পালন করা হচ্ছে এমন আটটি দিবস বাতিল করছে অন্তর্বর্তীকালীন সরাকার। আজ বুধবার (১৬ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই তথ্য পোস্ট করা হয়।

পোস্টে বলা হয়, বাতিল হচ্ছে জাতীয় আট দিবস।  এর মধ্যে রয়েছে-

  • ঐতিহাসিক ৭ মার্চ
  • ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস
  • ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী
  • ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী
  • ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস
  • ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস
  • ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস
  • ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস।-
শেয়ার করুন