২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে ধারাভাষ্যে পাকিস্তানি তারকা ওয়াকার ও মাইকেল গফ

শেয়ার করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর ধারাভাষ্য মান বাড়াতে এবার নতুন চমক। আসন্ন ১২তম আসরের জন্য ধারাভাষ্য প্যানেলে যুক্ত হচ্ছেন দুই আন্তর্জাতিক তারকা।

২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া বিপিএলে পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুস এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল গফ ধারাভাষ্য দেবেন। তাঁদের সঙ্গে থাকবেন খ্যাতনামা ধারাভাষ্যকার রমিজ রাজা

ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি) নিয়মিতভাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ সম্প্রচার করে থাকে, তাই এবারও বিপিএলের ধারাভাষ্য কক্ষে দেখা যাবে বেশ কিছু অভিজ্ঞ মুখ।

এটি ওয়াকারের জন্য প্রথমবারের বিপিএল ধারাভাষ্য হলেও, তিনি আগে সিলেট দলের কোচ হিসেবে পরিচিত। ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আমি থাকছি এবারের বিপিএলে। আমার সঙ্গে বিপিএল উপভোগ করুন, থাকছে বিশ্লেষণসহ আরও অনেক কিছু।”

রমিজ রাজাও তাঁর ভিডিও বার্তায় বলছেন, “আমার সঙ্গে উপভোগ করুন এবারের বিপিএল। বাংলাদেশ এবং বিশ্বের সেরা ক্রিকেটারদের লড়াই দেখার অপেক্ষায় আছি।”

সিএনআই/২৫

শেয়ার করুন