২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশই মূল চ্যালেঞ্জ

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে। তফসিল ঘোষণার মধ্য দিয়েই দেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতিতে প্রবেশ করবে। গত রোববার নির্বাচন কমিশন ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত, আসনের পুনর্বিন্যাস, আইনবিধি সংস্কার, রাজনৈতিক দলের নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সম্পন্ন হয়েছে। প্রবাসীদের পোস্টাল ব্যালটের জন্যও প্রস্তুতি চলছে।

নির্বাচন কমিশনের প্রস্তুতি সন্তোষজনক হলেও মূল পরীক্ষা হবে তফসিল ঘোষণার পর। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার অসদব্যবহার রোধ করা জরুরি। ইসির নিরপেক্ষতা নিশ্চিত করতে কোন ছাড় দেওয়া হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

আগের বিতর্কিত নির্বাচনের কারণে ইসির ভাবমূর্তি পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সরকার, কমিশন ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষত আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর থাকা অপরিহার্য, কারণ নিরাপত্তাহীনতার কারণে ভোটাররা নিরুৎসাহিত হতে পারেন।

সিএনআই/২৫

শেয়ার করুন