দলীয় আবেদনের প্রেক্ষিতে বিএনপির বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে ২৪ নেতার ক্ষেত্রে। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, জামালপুর, নাটোর, পিরোজপুর, বান্দরবান, চট্টগ্রাম, কুড়িগ্রাম, খুলনা, রংপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ও উপজেলার ২৪ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এর মধ্যে রয়েছে ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ের সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সহসভাপতি ও সদস্যরা।
দলীয় পর্যালোচনা ও প্রাপ্ত আবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সিএনআই/২৫