২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএল মিনি অকশনে মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদীপ সিং

শেয়ার করুন

আইপিএলের মিনি অকশনকে ঘিরে দলবদলের বাজারে উত্তেজনা বেড়েছে। নতুন মৌসুমে স্কোয়াড শক্তিশালী করতে ফ্র্যাঞ্চাইজিগুলো দৃষ্টি রাখছে অভিজ্ঞ তারকা থেকে উদীয়মান প্রতিভা—সবাইকে নিয়ে। বাজেট, কৌশল এবং চমকের সমন্বয়ে অকশন রুমে থাকবে তীব্র উত্তেজনা।

এবারের মিনি অকশনে নাম লিখেছেন ১৩৫৫ জন ক্রিকেটার। তালিকায় বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও রয়েছে।

বিশ্বের ১৪টি দেশের ক্রিকেটার এইবারের অকশনে অংশ নিচ্ছেন। মালয়েশিয়া থেকে একমাত্র ক্রিকেটার নাম লিখিয়েছেন বিরানদীপ সিং। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার বর্তমানে মালয়েশিয়ার জাতীয় দলের অধিনায়ক। তার বড় ভাই পাভনদ্বীপ সিংও একই দলের ক্রিকেটার।

টি-টোয়েন্টি ফরম্যাটে বিরানদীপ অভিজ্ঞ। এখন পর্যন্ত ১০৭টি ম্যাচ খেলে ৩১১৫ রান করেছেন, ১২৬ স্ট্রাইকরেট এবং ব্যাটিংয়ে একটি শতক ও ২২টি অর্ধশতক করেছেন। ব্যাটিং ছাড়াও তিনি বোলিংয়ে দক্ষ, একশর বেশি উইকেট নিয়েছেন।

আইপিএলের মতো বিশ্বসেরা টুর্নামেন্টে তার দল পাওয়ার সম্ভাবনা কম হলেও, মালয়েশিয়ার হয়ে টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স কার্যকরী।

বিদেশি নামিদামি খেলোয়াড়দের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, উইকেটকিপার ব্যাটার জশ ইংলিস, ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা।

সিএনআই/২৫

শেয়ার করুন