অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তার হোলসেল বিজনেস বিভাগে সেলস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ৬ ডিসেম্বর।
পদের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং ১–৩ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। পদটি পূর্ণকালীন ও অফিস ভিত্তিক এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য খোলা।
কর্মস্থল: বরিশাল সদর
মাসিক বেতন: ১৪,০০০ টাকা
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, বীমা, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠান অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
সিএনআই/২৫