২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার
১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প, রেকর্ড ক্ষয়ক্ষতির তথ্য নেই

শেয়ার করুন

সপ্তাহ না পেরোতেই ফের বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে ৪.২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল উপকূল থেকে দূরে হওয়ায় কোনো বাসিন্দাই তা টের পাননি।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্রের বরাতে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৫৬ উত্তর অক্ষাংশ ও ৯২.৩১ পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

দেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি ভূমিকম্প ঘটেছিল। এছাড়া ১ ডিসেম্বর রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার, উখিয়া ও চকরিয়ায় স্থানীয়রা কম্পন অনুভব করেন। আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।

পরপর দুই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমারের কম্পন স্থায়িত্ব কয়েক সেকেন্ড ছিল, আর বঙ্গোপসাগরে সৃষ্ট কম্পনের বিষয়ে কোনো তথ্য নেই।

সিএনআই/২৫

শেয়ার করুন